Hawker Eviction: দুর্গাপুজো! হকারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য | No Hawker Eviction in West Bengal Until Durga Puja, Hawkers' Body Claims After CM Meeting - 24 Ghanta Bangla News
Home

Hawker Eviction: দুর্গাপুজো! হকারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য | No Hawker Eviction in West Bengal Until Durga Puja, Hawkers’ Body Claims After CM Meeting

Spread the love

কলকাতা: আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যের কোনও প্রান্তেই হকার উচ্ছেদ করা হবে না। আগামী অক্টোবর মাস পর্যন্ত এই উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত রাখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি জানান।

তিনি বলেন, “রাজ্য জুড়ে হকারদের উচ্ছেদ নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, তা আপাতত কেটেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, মানবিকতার খাতিরে উৎসবের মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোনো হকারকে সরানো হবে না।” রেলের অধীনে থাকা হকারদের উচ্ছেদ প্রসঙ্গে অসিত বলেন, রেলের বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারভুক্ত। তা সত্ত্বেও মানবিকতার দিক বিবেচনা করে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে।

হকার পুনর্বাসন এবং পরবর্তী নীতি নির্ধারণের জন্য আগামী সপ্তাহেই পুর দপ্তরের সচিবের সঙ্গে হকার্স সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে হকারদের পরিচয়পত্র এবং ব্যবসার ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা হবে। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে রাজ্য জুড়ে লক্ষাধিক হকার পরিবার আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন স্টেশনে চলেছে হকার উচ্ছেদ। কোথাও কোথাও মার্কেটগুলোতেও নোটিস পড়েছে। তা নিয়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন হকাররা। তাঁরা পুনর্বাসনেরও দাবি জানাচ্ছিলেন। এবার হকার জন্য বড় ঘোষণা রাজ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *