বিশ্বকাপের মাঝেই মৌরিনহোর মেসেজ, কেপ ভের্দে তারকার আগামী গন্তব্য রিয়াল?
সিডনিকে কী লিখেছেন মৌরিনহো?
গোটা বিশ্বকাপ জুড়ে ভালো ছন্দে ছিলেন কেপ ভের্দের এই প্লেয়ার। স্পেন ও উরুগুয়ের বিরুদ্ধে ড্রয়ের ম্যাচেও নজর কেড়েছিলেন তিনি। সেই পারফর্ম্যান্স দেখার পরেই জোসে মৌরিনহো তাঁকে মেসেজ পাঠিয়েছিলেন বলে জানালেন সিডনি। আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচের শেষে তিনি বলেন, ‘স্পেন এবং উরুগুয়ের ম্যাচের পর মৌরিনহো আমাকে মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, দারুণ! এ ভাবেই এগিয়ে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো।’ এই বিশেষ বার্তা পেয়ে যে বিশ্বকাপের মাঝে আত্মবিশ্বাস আরও বেড়েছে, তা জানালেন সিডনি।