ফোন করে ডেকে নিয়ে গিয়ে কিশোরকে কুপিয়ে খুন, গ্রেপ্তার তিন বন্ধু
ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরির কোপ মেরে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কলাবাগান এলাকায়। মৃতের নাম ফরহাদ বাদশা (১৭)। বাড়ি বহরমপুর থানার কর্ণসুবর্ণ মাঝিড়াপাড়া গ্রামে। ফরহাদ মধুপুর রাজা শশাঙ্ক বিদ্যাপীঠের একাদশ শ্রেণির ছাত্র। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জনের বাড়ি মাঝিপাড়ায়, একজন পার্বতীপুরের বাসিন্দা। থমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপড়েনের জেরে এই খুন।