প্রাথমিক নিয়োগে চূড়ান্ত চার্জশিট, মানিক অনুপস্থিত, ক্ষুব্ধ বিচারক - 24 Ghanta Bangla News
Home

প্রাথমিক নিয়োগে চূড়ান্ত চার্জশিট, মানিক অনুপস্থিত, ক্ষুব্ধ বিচারক

Spread the love

আদালত সূত্রে খবর, সিবিআই স্পেশাল কোর্টের বিচারক মানিক ভট্টাচার্যের অনুপস্থিতির বিষয়ে তাঁর আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে বলেন, ‘সমন জারি করা হয়েছে, তাও আপনার মক্কেল আত্মসমর্পণ করেননি কেন? পরের দিন যখন শুনানি হবে, তাঁকে সশরীরে হাজির হতেই হবে।’ এর পর, মানিক ভট্টাচার্যকে পরবর্তী শুনানিতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারক। প্রাথমিকের ওই মামলায় এ দিন আদালতে উপস্থিত হন বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী। এই মামলায় সিবিআইয়ের শেষ চার্জশিটে অভিযুক্ত হিসেবে মানিক ছাড়াও রত্না এবং বিভাসের নাম ছিল। এদের মধ্যে শুধু মানিকই হাজিরা এড়িয়ে যান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *