বিশ্বকাপের মাঝে বিতর্ক, ৮ প্লেয়ারের শরীরে মিলল নিষিদ্ধ পদার্থ
দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি ফুটবলারকে যেকোনও সময় ডোপ পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেই পরীক্ষাতেই তিউনিসিয়ার আটজন খেলোয়াড়ের নমুনায় ক্লেনবিউটেরল ধরা পড়ে।
বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার (WADA) নিষিদ্ধ তালিকায় থাকা এই ওষুধটি মূলত হাঁপানির চিকিৎসায় ব্যবহৃত হলেও এটি শরীরের চর্বি কমিয়ে পেশির গঠন উন্নত করতেও সাহায্য করে। সেই কারণেই ক্রীড়াঙ্গনে এটি নিষিদ্ধ।