উইকেন্ড ট্রিপেই বিদেশ ভ্রমণ! মাত্র দু’দিনে ঘোরা যায় এই দেশগুলি
বিদেশ ভ্রমণ মানেই সাধারণত অনেক দিনের ছুটি আর মোটা অঙ্কের খরচ। তবে বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেগুলি এতটাই ছোট যে মাত্র একটা উইকেন্ড বা শনি-রবিবারের ছুটির মধ্যেই পুরোটা ঘুরে ফেলা সম্ভব। এই দেশগুলি আকারে ছোট হলেও, ইতিহাস, চমৎকার স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য যে কোনও বড় দেশের চেয়ে কম নয়।