Aparupa Poddar: কালো কোট পরে থানায় হাজির অপরূপা | Aparupa Poddar at police station after summoned for allegation
অবশেষে কালো কোট পরে থানায় গেলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে স্বতঃ প্রনোদিত মামলা রুজু করে শ্রীরামপুর থানার পুলিশ। বুধবার বেলা ১২ টার মধ্যে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। বৃহস্পতিবারও তাঁকে থানায় দেখা যায়নি। তবে তিনি ইমেল ও আইনজীবী মারফত থানায় চিঠি পাঠান সময় চেয়ে এবং কেন হাজিরা দেননি তার ব্যাখা দিয়ে।