বিধায়কদের সই জালের অভিযোগ সংক্রান্ত মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ল, কারণ কী?
প্রসঙ্গত, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েক জন বিধায়কের সইতে ‘অসঙ্গতি’ পাওয়া গিয়েছে বলে অভিযোগ ওঠে। সেই তদন্তভার রাজ্য সরকার তুলে দেয় সিআইডি-র হাতে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ওই চিঠিতে অভিষেকের স্বাক্ষর ছিল। বিধানসভায় তৃণমূলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব, ডেপুটি লিডার হিসাবে অসীমা পাত্র, নয়না বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ হিসাবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করা হয়েছিল। চিঠিতে মোট ৭০ জন বিধায়কের নাম ছিল বলে জানা গিয়েছে। তবে তার মধ্যে অন্তত ১৪ জনের নাম লেখা ছিল ব্লক লেটারে। অভিযোগ, তাঁদের কোনও সই পাওয়া যায়নি। অনেকের সইতে আবার অসঙ্গতি ছিল বলেও অভিযোগ।