বর্ষায় ভরা জল, শীত-গ্রীষ্মে শুকনো খাত, ভারতের কিছু নদী হঠাৎ ‘ভ্যানিশ’ হয়ে যায় কেন?
বর্ষা এলেই নদী ভরে ওঠে জলে। আবার কয়েক মাস পর সেই নদীই শুকিয়ে যায়। কোথাও শুধু বালির চর, কোথাও পাথরের খাত। দেখে মনে হয়, নদী যেন হারিয়েই গিয়েছে। কিন্তু এমন কেন হয়, জানেন?