ফের চালু হলো ‘এআই এক্সপ্রেস’
যুদ্ধের আবহে যে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, ওমান এবং কুয়েতে সেই ফ্লাইট আবার চালু করল এয়ার ইন্ডিয়া (এআই) এক্সপ্রেস। এয়ারলাইন্স জানিয়েছে, বৃহস্পতিবারেই কেরালার কোঝিকোড় থেকে ওমানের সালাহ–তে ফ্লাইট চালু হয়েছে। আজ, শুক্রবার থেকে কোঝিকোড় থেকে কুয়েতের ফ্লাইটও চালু হবে। শনিবার বেঙ্গালুরু থেকে কুয়েতের ফ্লাইট চলবে। এ ছাড়াও ওমানের মাসকট থেকে মেঙ্গালুরুর ফ্লাইট চালুরও ঘোষণা করা হয়েছে। নভি মুম্বই-এর নতুন বিমানবন্দর থেকে আবু ধাবিতেও ফ্লাইট চালু করছে তারা।