কনের বাড়ির লোকজনকে পিষে দিল ট্রাক, অন্ধ্রপ্রদেশে মৃত ৪ - 24 Ghanta Bangla News
Home

কনের বাড়ির লোকজনকে পিষে দিল ট্রাক, অন্ধ্রপ্রদেশে মৃত ৪

Spread the love

অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার কামভাম এলাকায় শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ওই পরিবারের আটজন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিয়ের আগে কনেকে সঙ্গে নিয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পরিবারের লোকজন। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ মেয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তার আগে রাস্তার ধারের মন্দিরের সামনে সবাই দাঁড়িয়েছিলেন পুজো দেওয়ার জন্য। সেই সময়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কনের বাড়ির লোকজনদের চাপা দেয়। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। জখম হন কনে, তাঁর মা-সহ আটজন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *