‘মেসির বেলায় ছাড়, আর বালাগানের বেলায়…’ FIFA-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ
এই সিদ্ধান্তের পরই নতুন করে আলোচনায় আসে গ্রুপপর্বে আর্জেন্তিনা বনাম আলজিরিয়া ম্যাচের একটি ছবি। যেখানে মেসি আলজিরিয়ার আইসা মান্দির থেকে বল কাড়তে গিয়ে বুটের স্টাডস প্রতিপক্ষের পায়ের পেছনে লাগা এবং এর ফলে পড়ে যায় আইসা। পোলিশ রেফারি শিমন মারচিনিয়াক তখন ফাউলের বাঁশি বাজালেও কোনও হলুদ কার্ড দেখাননি। VAR চেক করার প্রয়োজন মনে করেননি তিনি।
দুই ঘটনার তুলনা টেনে অনেক ফুটবলপ্রেমীর দাবি, প্রায় একই ধরনের ট্যাকলের ক্ষেত্রে দুই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে FIFA-র রেফারিংয়ে ধারাবাহিকতার অভাব এবং ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।