বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, ৪ থেকে ৬ জুলাই ভারী বর্ষণের সতর্কতা - 24 Ghanta Bangla News
Home

বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, ৪ থেকে ৬ জুলাই ভারী বর্ষণের সতর্কতা

Spread the love

দক্ষিণবঙ্গে  (Weather Update Rain Alert) এবার বর্ষা পুরোপুরি চেনা ছন্দে ফিরেছে। দীর্ঘ তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নতুন পূর্বাভাস অনুযায়ী,…

দক্ষিণবঙ্গে  (Weather Update Rain Alert) এবার বর্ষা পুরোপুরি চেনা ছন্দে ফিরেছে। দীর্ঘ তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। নতুন পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ২ জুলাই থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা সাত দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমে হাঁসফাঁস করা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update Rain Alert) অনুযায়ী, ৪ জুলাই থেকে ৬ জুলাই—এই তিন দিন দক্ষিণবঙ্গে বর্ষার সবচেয়ে সক্রিয় সময় থাকবে। এই সময়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। ফলে উপকূল থেকে শুরু করে পশ্চিমাঞ্চল সব জায়গাতেই সতর্কতা জারি করা হয়েছে।

প্রথম দু’দিন অর্থাৎ ২ ও ৩ জুলাই(Weather Update Rain Alert) কেমন থাকবে আবহাওয়া, তা নিয়েও বিস্তারিত জানিয়েছে আবহাওয়া দফতর। ২ জুলাই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আকাশ থাকবে মূলত মেঘলা, তবে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শহরের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

৩ জুলাই শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের(Weather Update Rain Alert) বিস্তীর্ণ অংশে বর্ষা আরও সক্রিয় হবে বলে পূর্বাভাস। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে কৃষিজমিতেও ভালো পরিমাণে জল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

তবে আবহাওয়া দফতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা ৪ থেকে ৬ জুলাই নিয়ে। এই তিন দিন দক্ষিণবঙ্গে বর্ষার তীব্রতা সর্বাধিক থাকবে। আবহাওয়াবিদদের মতে, এই সময়ে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টির দাপট বাড়বে। জেলাভেদে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সময়ে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানসহ প্রায় সমস্ত জেলাই বৃষ্টির আওতায় থাকবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে জল জমার সম্ভাবনা বেশি থাকবে বলে সতর্ক করা হয়েছে। শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থার উপর চাপ বাড়তে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *