শৌচকর্মের জন্য বেরিয়ে আক্রান্ত, আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ
এক আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুর্গাপুরে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ চার আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার, ধৃত চার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ।