ট্র্যাফিক পুলিশকে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসার হাতে-কলমে প্রশিক্ষণ
জাতীয় সড়ক বা কোনও রাস্তায় প্রায় সময়েই দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে তাঁদের অনেকেই বেঁচে যেতে পারতেন। কিন্তু আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে দেরি হওয়ায় কারণেই অনেকেরি মৃত্যু হয়েছে। এই ধরনের মৃত্যু কমাতে বিশেষ ভূমিকা নিতে পারেন ট্র্যাফিক পুলিশ কর্মীরাও। এই লক্ষ্য বুধবার, ‘ডক্টরস ডে’-তে হাওড়ার ডোমজুড়ে তাঁদের জন্য জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের আয়োজন করা হয়।