‘কে ঋতব্রত, দিদিকেই চিনি’, বলছে শহিদ পরিবার
সমীর মণ্ডল, মেদিনীপুর
লাঠালাঠি লেগে গিয়েছে ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান ঘিরে। আদত তৃণমূল বলছে, তারাই শহিদ দিবস পালনের ‘হকদার’। আর দল থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহীরা বলছেন, তাঁরাই আয়োজন করবেন শহিদ দিবস। পিছিয়ে নেই কংগ্রেসও।
আর শহর কলকাতা থেকে বেশ কয়েক যোজন দূরে বসে ১৩ জনের মধ্যে এক শহিদের স্ত্রী বলছেন, এই ভাগাভাগিতে মন ভারাক্রান্ত তাঁর। তিনি ঝুঁকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।