Ranji Trophy: রঞ্জির সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা - Bengali News | Bengal team is ready to face J&K in the Ranji Semi final - 24 Ghanta Bangla News
Home

Ranji Trophy: রঞ্জির সেমিতে নামার আগে আত্মবিশ্বাসী বাংলা – Bengali News | Bengal team is ready to face J&K in the Ranji Semi final

Spread the love

কল্যাণী: রবিবার থেকে শুরু রঞ্জি ট্রফির সেমিফাইনাল। কল্যাণীতে বাংলার প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর। প্রথমবার রঞ্জির সেমিফাইনালে খেলবে জম্মু-কাশ্মীর। অবশ্যই বাড়তি সতর্ক থাকছে টিম বেঙ্গল। তিন দশকের অনেকটা বেশি সময় পেরিয়ে গেলেও রঞ্জি ট্রফি জেতেনি বাংলা। সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা।

সেমিফাইনালে নামার আগে বাংলার কোচ বলে দিলেন, ‘রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলে দেশের চারটে সেরা দল। সব দলই সেরা। এই পর্যায়ে ক্রিকেটীয় স্কিলের চেয়ে মানসিক দৃঢ়তা জরুরি। আমাদের দলের প্রতিটি ক্রিকেটার মানসিকভাবে ইতিবাচক। এই পাঁচ দিন সেরাটা দিতে হবে।’

অধরা রঞ্জি জিততে দলের প্রত্যেক সদস্যই এককাট্টা।

জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি এবারের রঞ্জি ট্রফিতে বেশ নজর কেড়েছেন। ২৯ বছরের এই পেসার ৪৬ উইকেট নিয়েছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১০ রানে ১২ উইকেট নেন। তাঁদের এই সাফল্যই ভাবাচ্ছে বাংলাকে। অধিনায়ক পরশ ডোগরা উপত্যকার ক্রিকেট উন্নয়নে অন্যতম অনুঘটক। বাংলার মতই জম্মু কাশ্মীরের এই ক্রিকেটীয় উত্থান দলগত সংহতির ফসল। যা রূপায়নে বড় ভূমিকা নিয়েছেন কোচ অজয় শর্মা এবং পরশ ডোগরা।

আকিব নবি জম্মু-কাশ্মীরের বোলিং বিভাগকে নেতৃত্ব দিলেও বাঁ হাতি পেসার সুনীল কুমার (২২উইকেট), বাঁহাতি স্পিনার আবিদ মুস্তাক(১৯উইকেট), ডানহাতি পেসার যুধবীর সিং (১৬উইকেট) প্রত্যেকেই দারুণ পারফর্ম করে চলেছেন।

বিপক্ষের বোলিং বিভাগের বিরুদ্ধে বাংলার ব্যাটিং বিভাগের লড়াই হতে চলেছে সেমিফাইনালের অন্যতম আকর্ষণ। তবে বাংলার পেস বিভাগে ত্রয়ী মহম্মদ সামি, আকাশদীপ আর মুকেশ কুমার বিপক্ষকে ভয় ধরাতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *