Train Route Change: কলকাতা স্টেশনে সম্প্রসারণ, বদলে যাচ্ছে মাঝেরহাটগামী একাধিক লোকালের রুট | Eastern Railway Changes Local Train Routes and Destinations Ahead of Kolkata Station Expansion
কলকাতা: স্টেশনগুলিতে চাপ কমানো এবং ট্রেনের গতি মসৃণ করতে নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের (Eastern Railway)। কলকাতা স্টেশনকে (Kolkata Station) সম্প্রসারিত করা হচ্ছে। বাড়ানো হতে পারে প্ল্যাটফর্মের সংখ্যা। সেক্ষেত্রে, কলকাতা স্টেশন থেকে মাঝেরহাট বা নৈহাটি রুটে বেশি কিছু ট্রেনের সময় পরিবর্তন হচ্ছে। পরিবর্তন করা হচ্ছে গন্তব্যস্থলও। বুধবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন শিয়ালদহ (Sealdah) ডিআরএম রাজীব সাক্সেনা। কোন কোন ট্রেনের ক্ষেত্রে কী কী পরিবর্তন করা হচ্ছে, জেনে নিন বিশদে
রুট পরিবর্তন
- মাঝেরহাট–টালা নতুন ট্রেন পরিষেবা চালু করা হবে। অর্থাৎ কলকাতা স্টেশনে যাবে না ট্রেন
- ৩০৪১১ নম্বর ট্রেনটি আর বিবাদি বাগ থেকে নয়, টালা থেকে মাঝেরহাট হয়ে শিয়ালদহ পর্যন্ত চলবে।
- ৩০৩৩৩ নম্বর ট্রেনটি বিবাদি বাগ থেকে শুরু হয়ে বালিগঞ্জ–কাঁকুড়গাছি হয়ে হাবরার পরিবর্তে বনগাঁ পর্যন্ত চলবে।
- ৩০১২১ (মাঝেরহাট–নৈহাটি) এবং ৩০৩১২ (বারাসত–মাঝেরহাট) ট্রেন দু’টি সার্কুলার লাইনের পরিবর্তে কাঁকুড়গাছি–বালিগঞ্জ রুটে চলবে।
কয়েকটি গন্তব্য সংক্ষিপ্ত করা হবে
- ৩০৩৪৬ (বনগাঁ–মাঝেরহাট) বারাসত পর্যন্ত চলবে
- ৩০১২২ (নৈহাটি–বালিগঞ্জ) বিবাদী বাগ পর্যন্ত চলবে
- ৩০১১১ নম্বর ট্রেনটি বালিগঞ্জের পরিবর্তে বিবাদী বাগ থেকে যাত্রা শুরু করবে, যা অফিসগামী যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।
অফ-পিক পরিষেবাগুলি:
- ৩০৩১১ (মাঝেরহাট–বারাসত)
- ৩০৩৩২ (হাবরা–মাঝেরহাট)
- ৩০৩৫৩ (মাঝেরহাট–দত্তপুকুর)
এদিকে, শিয়ালদহ থেকে বারাসত এসি লোকাল চালু হচ্ছে। অন্যদিকে, রথযাত্রা উপলক্ষ্যে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেনের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। কলকাতা থেকে খুরদা রোড পর্যন্ত ও মালদা টাউন থেকে পুরী পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে।