Humayun Kabir: বড় বড় কাতলা-বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি! বড় অভিযোগ হুমায়ুনের | Humayun Kabir alleges OC took the fish from his pond and distributes Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: বড় বড় কাতলা-বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি! বড় অভিযোগ হুমায়ুনের | Humayun Kabir alleges OC took the fish from his pond and distributes Murshidabad

Spread the love

মুর্শিদাবাদ: পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন এজেইউপি (AJUP) বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন নওদার বিধায়ক। তাঁর দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। এদিন সকালে ওই পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, হুমায়ুনের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, খৈতানদের কাছ থেকে ওই পুকুর লিজে নিয়েছিলেন হুমায়ুন। সেখান থেকে মাছ ধরে বিক্রি করতেন মৎস্যজীবী বা জেলেরা। এদিন সেই পুকুরের পাশেই হাজির হয় পুলিশ। উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীও। জেলেরা সেই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় ১ লক্ষ টাকার মাছ ধরে ডেকে রাখা ছিল। সেই মাছ নিয়ে নেন ওসি। তিনি বলেন, “ওই পুকুরে ২ কেজির কাতলা, ১০ কেজির বোয়াল মাছ আছে। সেই মাছ নিয়ে নেওয়া হল। এটা কেমন প্রশাসন চলছে?”

পুলিশের দাবি, লিজের মেয়াদ শেষ হওয়ার পরও ওই পুকুর থেকে মাছ ধরছিলেন হুমায়ুন কবীর। সেই কারণেই আজ সেখানে পৌঁছে যায় পুলিশ। অন্যদিকে, পুকুরে মালিক সংস্থা বা খৈতানদের দাবি, লিজ শেষ হয়ে গিয়েছে আগেই। এছাড়া, লক্ষাধিক টাকা বকেয়াও রয়েছে। যে টাকা দেওয়ার চুক্তিতে হুমায়ুন ওই পুকুর লিজ নেন, সেই টাকা দেওয়া হয়নি বলেও অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *