Flat Rules: খাতায়-কলমে পার্কিং! আবাসনের গ্যারেজে দেওয়াল তুলে ফ্ল্যাট হিসাবে ব্যবহার? কড়া পদক্ষেপের পথে পুরসভা | Municipality will take strict action if a wall is erected in a housing complex garage to convert it into a flat - 24 Ghanta Bangla News
Home

Flat Rules: খাতায়-কলমে পার্কিং! আবাসনের গ্যারেজে দেওয়াল তুলে ফ্ল্যাট হিসাবে ব্যবহার? কড়া পদক্ষেপের পথে পুরসভা | Municipality will take strict action if a wall is erected in a housing complex garage to convert it into a flat

Spread the love

অবৈধ নির্মাণ ভাঙছে পুরসভা Image Credit: TV 9 Bangla

শিলিগুড়ি: আপনি কি বহুতল ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের গ্যারেজকে ফ্ল্যাট বানিয়ে বসবাস করছেন?পৌর আইন বলছে এই কাজ কোনওভাবেই করা যায় না। অভিযোগ, শিলিগুড়ি শহরের বেশ কিছু অ্যাপার্টমেন্ট রয়েছে যেগুলির গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ হিসেবে দেখানো থাকলেও প্রোমোটাররা গ্যারেজকে ফ্ল্যাট বানিয়ে বিক্রি করছেন। এবার সেই সমস্ত ফ্ল্যাট চিহ্নিত করতে শুরু করল শিলিগুড়ি পৌরনিগম। ফলে গ্যারেজকে যাঁরা ফ্ল্যাট বানিয়ে যারা বিক্রি করেছেন, যাঁরা বসবাস করছেন তাঁদের কপালে যে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। 

এদিনই ভক্তিনগর থানার পুলিশকে সঙ্গে নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলে পৌরনিগমের কর্মীরা। অভিযোগ, ওই বহুতল আবাসনের গ্রাউন্ড ফ্লোর বিল্ডিং প্ল্যানে গ্যারেজ হিসেবে থাকলেও নিচে দেওয়াল তুলে ফ্ল্যাট বানিয়ে নেওয়া হয়েছিল। এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের আধিকারিকেরা পৌর কর্মীদের নিয়ে ওই ফ্ল্যাটের সমস্ত দেওয়াল ভেঙে দেন। জায়গাটিকে এখন থেকে ওপেন গ্যারেজ করে দেওয়া হয়। যদিও অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিস্তর চাপানউতোরও চলে। প্রচুর মানুষের ভিড়ও হয়।  

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি শহরের বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পৌর নিগম। এবার গ্যারেজ হিসেবে প্ল্যানে থাকা অংশ কেউ ফ্ল্যাট হিসেবে ব্যবহার করলেই ভেঙে গুড়িয়ে দেবে পৌর নিগম। প্রথমে দেওয়া হবে নোটিস। পৌর নিগমের নির্দেশ মেনে নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে এলাকা পরিষ্কার না করলেই পৌরনিগমের টিম এসে ভেঙে গুড়িয়ে দেবে ওই অবৈধ নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *