FIFA World Cup 2026: বিশ্বকাপ থেকে বিদায় দলের, কোচের পদ ছাড়লেন কারা? | Full List of Coaches Who Resigned or Were Sacked After Tournament Exit
আমেরিকা : ২০২৬ বিশ্বকাপ যত এগোচ্ছে, ততই নক আউট পর্বের লড়াই জমে উঠছে। অনেক দল এখনও শিরোপার দৌড়ে থাকলেও, ৪৮টি দলের মধ্যে অনেকেই বিদায় নিয়েছে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর অনেক দলের কোচ নিজেদের পদ ছেড়েছেন বা তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। একনজরে দেখা যাক, কারা কারা নিজেদের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।
১ – রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস)
নক আউট পর্বে মরোক্কোর কাছে হেরে বিদায় নিল নেদারল্যান্ডস। এরপরই প্রধান কোচের পদ থেকে ইস্তফা দিলেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। ২০২২ বিশ্বকাপের পর দায়িত্ব নিয়েছিলেন তিনি।
২ – হং মিয়ুং বো (দক্ষিণ কোরিয়া)
২০২২ সালে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে সেমি ফাইনালে তোলার প্রধান নায়ক ছিলেন হং মিয়ুং বো। কিন্তু কোচ হিসেবে তিনি সফল হতে পারেননি। মেক্সিকো ও দক্ষিন আফ্রিকার কাছে গ্রুপ পর্বে হেরে বিদায় নেয় দক্ষিণ কোরিয়া। এরপরই পদত্যাগ করেন কোচ।
৩ – মিরোস্লাভ চৌবেক (চেকিয়া)
খারাপ পারফরম্যান্স করার পর চেকিয়া কোচ মিরোস্লাভ চৌবেকও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ড্র ছাড়া আর কোনও পয়েন্ট পায়নি তাঁর দল। তিনি বলেন,”আমাকে নিয়ে অনেক অর্ধসত্য ও ভুল খবর ছড়ানো হয়েছে তাই এমন অবস্থায় আর কোচ হিসেবে কাজ চালানোর অর্থ নেই।”
৪ – সাবরি লামুসি (তিউনিশিয়া)
বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারার পরেই বরখাস্ত হন তিউনিশিয়ার কোচ সাবরি লামুশি। জানুয়ারিতেই দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে মাত্র একটি ম্য়াচ হেরে বিদায় নেওয়া কোচও তিনি।
৫ – মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর কোচের পদ ছাড়লেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। নিজের ব্যর্থতার দায় স্বীকার করেন অভিজ্ঞ এই আর্জেন্টাইন কোচ।
৬ – স্টিভ ক্লার্ক (স্কটল্যান্ড)
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্কটল্যান্ড। এরপরই প্রধান কোচের পদ ছেড়ে দেন স্টিভ ক্লার্ক। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কটল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৬টি ম্যাচ দেশকে জিতিয়েছেন ক্লার্ক।
৭ – সেবাস্তিয়ান বেকাসেসে (ইকুয়েডর)
রাউন্ড অফ ৩২-এ মেক্সিকোর কাছে ২-০ হেরে বিদায় নেয় ইকুয়েডর। এরপরই কোচের পদ ছাড়েন বেকাসেসে। তিনি বলেছেন,”আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, যা পূরণ করতে পারিনি।”