EPFO Update: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল, এত টাকা জমা করতেই হবে PF অ্যাকাউন্টে! | Big Change in EPFO Rules, Mandatory contributions Deduction Capped at 1800 rs per month - 24 Ghanta Bangla News
Home

EPFO Update: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল, এত টাকা জমা করতেই হবে PF অ্যাকাউন্টে! | Big Change in EPFO Rules, Mandatory contributions Deduction Capped at 1800 rs per month

Spread the love

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বিরাট বদল। ইপিএফে কন্ট্রিবিউশন (EPF Contribution) বা অনুদানের নিয়মে পরিবর্তন করা হল। বাধ্যতামূলকভাবে কর্মীদের এবার প্রতি মাসে ন্যূনতম ১৮০০ টাকা করে জমা দিতে হবে পিএফ অ্যাকাউন্টে (PF Account)। এর থেকে বেশি যদি কেউ টাকা জমা করতে চান, তা বাধ্য়তামূলক হবে না, সেটা সম্পূর্ণটাই ভলান্টারি (Voluntary) বা স্বেচ্ছায় অনুদান হবে।

নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডস স্কিম ২০২৬-র অধীনে বলা হয়েছে কর্মীদের বেতনের ১২ শতাংশ অর্থাৎ কর্মীদের মাসিক বেতন ১৫,০০০ টাকা পর্যন্ত হলে, সেই বেতনের ১২ শতাংশ হারে ইপিএফ (EPF)-এ অবদান বা কন্ট্রিবিউশন করতে হবে। যত টাকাই বেতন হোক না কেন, কর্মীদের মাসে মাসে ১৮০০ টাকা করে পিএফ অ্যাকাউন্টে জমা রাখতে হবে।

ধরুন, কোনও ব্যক্তির বেসিক বেতন মাসে এক লক্ষ টাকা। তার বাধ্যতামূলক পিএফ ডিডাকশন অর্থাৎ পিএফে অনুদান ১৮০০ টাকা হবে। কর্মী যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থা সমান পরিমাণ টাকা জমা করবে। কোনও কর্মী চাইলে নির্দিষ্ট ওই সীমায় টাকা জমা করতে পারেন বা চাইলে তার থেকে বেশি হারেও অনুদান জমা করতে পারেন। সেক্ষেত্রে সংস্থা বা অফিস বাধ্য হবে না সেই অতিরিক্ত অনুদানের সমান পরিমাণ টাকা জমা করতে। কর্মী বা সংস্থা চাইলে যে কোনও সময়েই নিজেদের অনুদান কমাতে পারে।

বর্তমানে পিএফের প্রায় আট কোটি গ্রাহক রয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের এই সিদ্ধান্ত বদলে তারাও প্রভাবিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *