Abhishek Banerjee: ডিজে মামলায় অভিষেকের বিরুদ্ধে সাক্ষী ঋজু? | Riju Dutta Summoned in Abhishek Banerjee DJ Threat Case; High Court Hearing Today
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে। প্রশাসনিক নির্দেশে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। ডিজে মামলা যেহেতু বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে বিচারাধীন রয়েছে, তাই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এবার দু’টি মামলার শুনানিই হবে বিচারপতি ভট্টাচার্যর এজলাসে। এদিকে, অভিষেকের ডিজে হুমকি মামলায় তলব করা হয় ঋজু দত্তকে। অভিষেকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ঋজু?