বারাসতে তৃণমূল কর্মীকে কান ধরে ওঠ-বস
ডিম থেরাপির পরে এ বার বারাসতে তৃণমূল কর্মীকে কান ধরে ওঠ-বস করানো হলো। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জোর চর্চাও শুরু হয়ে গিয়েছে। বারাসতে তৃণমূল কর্মীকে কান ধরে ওঠ-বস করানো হয়। বিগত কয়েক বছর আগে বারাসতের নবপল্লি তরুণ দল ক্লাব সংলগ্ন এলাকার এক স্থানীয় বাসিন্দাকে কটুক্তি করেছিলেন ওই তৃণমূল কর্মী। যার জেরে তাঁকে রাস্তায় সকলের সামনে ওঠবস করায় স্থানীয়রা। যদিও তিনি এই নিয়ে ক্ষমা চেয়েছেন।