তুলনামূলক সহজ গ্রুপে ইস্টবেঙ্গল, সামনে মালয়েশিয়া, বাংলাদেশ ও গুয়ামের ক্লাব
ফুটবল মহলের মতে, শক্তির বিচারে এটি তুলনামূলক সহজ গ্রুপ। ফলে টানা দ্বিতীয়বার মূলপর্বে জায়গা করে নেওয়ার বড় সুযোগ রয়েছে ভারতের IWL চ্যাম্পিয়নদের সামনে।
দ্বিতীয়বার এশিয়ার সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল
ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে AFC উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ নজর কাড়ে লাল-হলুদ ব্রিগেড।
প্রাথমিক পর্ব সফলভাবে উতরে মূলপর্বে উঠেছিল তারা। সেখানে চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজ়বেকিস্তানের পিএফসি নাসাফের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে প্রশংসা কুড়িয়েছিল লাল হলুদ বাহিনী।
শুধু তাই নয়, গ্রুপ পর্বে জয় তুলে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হিসেবেও ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল।