চোখে মেসিদের হারানোর স্বপ্ন, সমর্থকদের কাছে বিশেষ আবেদন কেপ ভের্দের ভোজ়িনহার
স্বপ্নের মতো গ্রুপপর্ব
কেপ ভের্দের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে। সেই ম্যাচেই একের পর এক দুর্দান্ত সেভ করে চর্চায় উঠে আসেন চলে আসেন গোলরক্ষক ভোজ়িনহা (Vozinha)। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের একাধিক নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেন তিনি। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে ২-২ ড্র করে কেপ ভার্দে।
গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে কেপ ভের্দের প্রয়োজন ছিল অন্তত ড্র। পাশাপাশি অন্য ম্যাচে স্পেনকে হারাতে হতো উরুগুয়েকে। তেমনই ফল হওয়ায় শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে ব্লু শার্কস।