আষাঢ় কৃষ্ণা দ্বিতীয়ায় বৈধৃতি যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ মকর রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ সকাল ৯টা ৩৭ মিনিট পর্যন্ত থাকবে আষাঢ় কৃষ্ণা দ্বিতীয়া তিথি।
আজ বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে প্রথমে উত্তর আষাঢ় নক্ষত্র ও তারপর শ্রবণা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো নারায়ণের দিন। আজ ভোর ৪টে ৫৬ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ২৫ মিনিটে সূর্যাস্ত হবে। শ্রীবিষ্ণুর আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।