৫০০ পয়েন্ট বাড়ল Sensex, ২৪,১৫০ পার Nifty, কেন টানা দু’দিন চাঙ্গা শেয়ার বাজার?
জিওজিৎ ইনভেস্টমেন্টের-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার-এর মতে, কয়েকটি ইতিবাচক কারণ এখন বাজারকে সমর্থন করছে। তিনি বলেছেন, ‘ব্রেন্ট ক্রুড ৭১ ডলারের নীচে নেমে আসায় ভারতের অর্থনীতির জন্য তা ইতিবাচক। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। জুনে যাত্রীবাহী গাড়ির বিক্রি ২৪.১ শতাংশ বেড়েছে, যা চাহিদা শক্তিশালী থাকার ইঙ্গিত দেয়। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় AI-নির্ভর শেয়ারের দুর্বলতা ভারতের মতো বাজারের জন্য ইতিবাচক। এ ছাড়া বিদেশি লগ্নিকারীদের বিক্রির চাপও ধীরে ধীরে কমছে।’