‘তিলোত্তমা’দের বাঁচাতে এ বার মাঠে নামছেন সুস্মিতা?

কবে আবার দেখা যাবে ধারাবাহিকের পর্দায় অভিনেত্রী সুস্মিতা দে-কে? এ বার নয়া মেগার এন্ট্রিতেই বড় চমক দিতে চলেছেন তিনি।

২০২৪ সালে শহর কলকাতার একটি হাসপাতালের ভিতরে ঘটা মর্মান্তিক ঘটনার কি প্রতিচ্ছবি সুস্মিতার এই ধারাবাহিক?

প্রোমোর ঝলক দেখে অনেকেই বলছে, সুস্মিতা অভিনীত এই ধারাবাহিকে হয়তো রয়েছে আরজি করের ঘটনার ছায়া।

ঝলকে দেখা যাচ্ছে বিয়ের তোড়জোড় চলছে, বাড়ি ভর্তি লোকজন, বর এসে গিয়েছে।

তবে হঠাৎই বৌয়ের আর দেখা নেই। বধূবেশেই সে পৌঁছে গিয়েছে হাসপাতালে।

রাতের অন্ধকারেই হাসপাতালে চলা দুর্নীতির প্রমাণ আসে তার হাতে। যে কারণে ওই রাতেই মৃত্যু হয় চিকিৎসকের।

সেই চিকিৎসকের মৃত্যুর বদলা নিতে মঞ্চে পা রাখে এক নৃত্যশিল্পী। যে সম্ভবত এই গল্পের তিলোত্তমা।

এই শহরের এমন অনেক তিলোত্তমা আছে, যাদের মৃত্যুর কিনারা মেলে না সহজে। সেখানেই পুলিশের বেশে আবারও দেখা যায় সুস্মিতাকে।

পুলিশ ও চিকিৎসকের চেহারা স্পষ্ট হলেও, প্রোমোর শেষ পর্যন্ত জানা যায়নি, নৃত্যশিল্পীর ভূমিকায় কে?