NEET Re-Examination: NEET পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এই প্রশ্নের উত্তর না দিলেও মিলবে নম্বর! | Big News For NEET UG Candidates, NTA Drops this Question, All Candidates to get Additional Marks - 24 Ghanta Bangla News
Home

NEET Re-Examination: NEET পরীক্ষার্থীদের জন্য বড় খবর, এই প্রশ্নের উত্তর না দিলেও মিলবে নম্বর! | Big News For NEET UG Candidates, NTA Drops this Question, All Candidates to get Additional Marks

Spread the love

নিট পরীক্ষার প্রশ্নে ভুল।Image Credit: PTI

নয়া দিল্লি: নিট (NEET-UG) পরীক্ষার্থীদের জন্য বড় খবর। পুনরায় যারা নিট পরীক্ষায় বসেছিলেন, তাদের বাড়বে নম্বর। সকল পরীক্ষার্থীদেরই চার নম্বর দেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency) ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট নিয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে। আরও একটা প্রশ্ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে আরও চার নম্বর পাওয়া যাবে। কেন এই অতিরিক্ত নম্বর দেওয়া হবে? জেনে নিন সেই কারণ-

এনটিএ-র নির্দিষ্ট এভালিউশন পলিসি রয়েছে। যখনই কোনও প্রশ্ন ভুল হয় বা কোনও প্রশ্ন নিয়ে ধন্দ থাকে, তখনই সেই প্রশ্নের নিরিখে চার নম্বর দেওয়া হয়। এবার নিটের পরীক্ষায় ফিজিক্স পরীক্ষার একটি প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এক্সপার্টরা ওই প্রশ্ন নিয়ে আপত্তি তুলেছেন। তাদের দাবি, জুলজির ১৬৭ নম্বর প্রশ্নের প্রশ্নের চারটি অপশনই ভুল ছিল। এর জন্য সকল পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে।

অন্য আরেকটি প্রশ্নে দুটি সঠিক উত্তর অপশনে ছিল। পরীক্ষার্থীরা যারাই এই দুটি অপশনের মধ্যে একটি সিলেক্ট করেছেন, তাদের নম্বর দেওয়া হবে।

এনটিএ ইতিমধ্যেই নিট ইউজি ২০২৬ (NEET-UG 2026)-র উত্তরপত্র বা ওএমআর শিট মূল্যায়ন করা শুরু করেছে। এর আগে এনটিএ নিট ইউজি-এর অস্থায়ী উত্তরপত্র বা প্রভিশনাল অ্যানসার কি (Provisional Answer Key) প্রকাশ করেছিল, যার ভিত্তিতে নিট পরীক্ষার্থীরা কোনও প্রশ্ন চ্যালেঞ্জ করতে পারেন। এর শেষ তারিখ ছিল ২৮ জুন। জানা গিয়েছে, এনটিএ নিট ইউজি ২০২৬-এর উত্তরপত্রে ১০,০০০-এরও বেশি চ্যালেঞ্জ হয়েছে।

কোনো প্রশ্ন বা অপশনের ভুল উত্তরের জন্য NTA কত বোনাস নম্বর দেয়?

নিট-ইউজি (NEET UG) পরীক্ষায় কোনও প্রশ্ন বা অপশন ভুল হলে পরীক্ষার্থীদের ক্ষতিপূরণের জন্য এনটিএ (NTA) বোনাস নম্বর দেওয়ার ব্যবস্থা রেখেছে। একটি ভুল প্রশ্ন বা অপশনের জন্য চার নম্বর বোনাস নম্বর হিসাবে দেওয়া হয়। ভুল প্রশ্ন বা অপশনের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকেই বোনাস নম্বর দেওয়া হয়।

যদি কোনও প্রশ্ন সম্পূর্ণ ভুল হয়:

যদি নিট পরীক্ষার কোনও প্রশ্ন সম্পূর্ণ ভুল হয়, তবে  এনটিএ সেই প্রশ্নটি বাদ দিয়ে দেয়। এর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে বোনাস নম্বর দেওয়া হয়। পরীক্ষার্থীরা প্রশ্নটির উত্তর দিয়েছেন কি না, তা নির্বিশেষে, একটি প্রশ্ন বাদ দেওয়ার জন্য সকলেই ৪ বোনাস নম্বর পান।

যদি একটি প্রশ্নের একাধিক অপশন সঠিক হয়:

নিট পরীক্ষায় প্রশ্নগুলির একাধিক অপশন হয়। প্রতিটি প্রশ্নে চারটি অপশন থাকে এবং প্রার্থীদের এই অপশনগুলির মধ্যে থেকে একটিকে উত্তর হিসাবে বেছে নিতে হয়। যদি একটি প্রশ্নের একাধিক অপশন সঠিক হয়, তবে যে প্রার্থী সঠিক উত্তরটি বেছে নিয়েছেন, তাকে বোনাস নম্বর দেওয়া হয়।

সবগুলো অপশনই সঠিক:

নিট পরীক্ষায় একটি প্রশ্নের সবগুলি অপশনই যদি সঠিক উত্তর হয়, তাহলে পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হয়। অর্থাৎ পরীক্ষার্থীরা ওই প্রশ্নের যেকোনও একটি অপশন বেছে নিলেই, তাদের বোনাস নম্বর দেওয়া হয়।

যদি কোনো প্রশ্নের কোনও অপশনই সঠিক না হয়:

নিট পরীক্ষায় কোনও প্রশ্নের চারটি অপশনই যদি ভুল হয়, তাহলে এমন পরিস্থিতিতে এনটিএ (NTA) পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে প্রতিটি প্রশ্নের জন্য চার নম্বর বোনাস দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *