বাঁকুড়ার সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া আবির
বাঁকুড়ার সোনামুখীতে আরও একটি তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে এল। তৃণমূল পঞ্চায়েত প্রধান পদত্যাগের পরই অনাস্থা। এখন বাঁকুড়ার সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতে বিজেপির প্রধান। বর্তমানে সোনামুখী ব্লকে ১০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৫টি বিজেপির, ৫টি তৃণমূল কংগ্রেসের।