উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস
উত্তরবঙ্গে দুর্যোগের ঘনঘটা, বুধবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি। বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। শুক্রবারের পর আগামী চার দিন উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে,আগামী ৩ জুলাই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। যার ফলে ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।