স্থানীয়দের দাবি, সব জেনেশুনেও ভয়ে স্থানীয়েরা এত দিন অভিযোগ জানানোর সাহস পাননি। দাপুটে ওই দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করার সাহস দেখায়নি ব্লক প্রশাসনও। তবে রাজ্যে পালাবদলের পরে গত ১৬ জুন নোটিস দিয়ে গৌরকে ওই জমির মালিকানা সংক্রান্ত নথি জমা করার নির্দেশ দেন রানিবাঁধ ব্লকের বিডিও। সেই নোটিসের ভিত্তিতে ২২ জুন গৌর স্থানীয় ব্লক ভূমি সংস্কার দপ্তরে […]