পুলিশের হাতে আসা কল ডিটেল রেকর্ড (CDR) অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সিয়া ও চেতনের মধ্যে ২,০০৪ বার ফোনে কথা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই কথোপকথনের মোট সময় প্রায় ২৩৮ ঘণ্টা। এই তথ্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশের নজরে তাদের চ্যাটও। তদন্তকারীদের দাবি, সম্পর্কের কথা জানার পরেও সিয়ার পরিবার কেতন আগরওয়ালের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করে। […]