অন্য দিকে, মেমারির বামুনপাড়া মোড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের বন্ধ কার্যালয়ে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেখানে হাজির হন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। ওই অফিস থেকে তৎকালীন বিধায়কের সই করা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদকে আবেদনের ফাঁকা লেটারহেড, একাধিক চাকরির বায়োডেটা এবং সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিপুল ত্রাণ […]