উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ঘটনা। কিশোরীর মা রেশমার অভিযোগ, তাঁর মেয়ের চিকিৎসার জন্য প্রথমে তাঁর কাছে ২৫ হাজার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি ৮ হাজার টাকাই দিতে পেরেছিলেন। তার পরেও বাকি টাকার জন্য সরকার হাসপাতালের ডাক্তার চাপ দিতে থাকায় তিনি জেলাশাসকের দ্বারস্থ হয়েছিল। পরে জেলাশাসকই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কড়া নির্দেশ দিয়েছিলেন, যাতে ওই মহিলার কাছ থেকে কোনও […]