পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। তবে বাবা-মায়ের পরিচয়ের ভারে নিজেকে আটকে রাখেননি তিনি। খুব অল্প বয়সেই নিজের প্রতিভার ছাপ রেখে দিয়েছেন অভিনয়, লেখালিখি এবং পরিচালনার জগতে। এ বার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে পরিচালক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন উজান। তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পাবে […]