কলকাতা: এবার বিপাকে রাজ্যের প্রাক্তন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল বিধাননগর দক্ষিণ থানায়। বছর দেড়েক আগে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগ দায়ের হয়েছে ফিরহাদের বিরুদ্ধে। বুধবার বিজেপি কর্মী সঞ্জয় পয়রা অভিযোগটি দায়ের করেন। ফিরহাদের গ্রেফতারির দাবি জানিয়েছে তিনি। কী বললেন অভিযোগকারী […]