তোলা চাওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

তোলা চাওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Spread the love

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে যাকে দেখা গিয়েছে তিনি বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সাধারণ সম্পাদক। অভিযোগ, ওই নেতা মদ্যপ অবস্থায় দলবল নিয়ে সোদপুর অমরাবতী লাগোয়া কয়েকটি দোকানে ঢুকে অশ্লীল ভাষা প্রয়োগ করে দোকানদারদের থেকে টাকা দাবি করেন। টাকা না পেয়ে এক দোকানদারকে মারধরেরও চেষ্টা করেন তিনি। কিন্তু ওই দোকানদারের স্ত্রী ঘটনার ভিডিয়ো করার পাশাপাশি প্রতিবাদ শুরু করেন। তাতে সাহস পেয়ে বাকি দোকানদাররাও এগিয়ে আসেন। দোকানদাররা এককাট্টা হতেই এলাকা ছাড়েন ওই নেতা। বিজেপির সাধারণ কর্মীদের অভিযোগ, ওই সাধারণ সম্পাদক ভোটের সময় অমরাবতী ময়দানে প্রধানমন্ত্রীর সভার আগে দলের নেতা মধু ঘোষকে মারধর করেছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *