June 2026 - Page 381 of 590 - 24 Ghanta Bangla News
Home

তামিলনাড়ুতে তিন পড়ুয়াকে পিষে দিল গাড়ি, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ওই পড়ুয়ারা সকলেই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে, ক্লাস শেষ হওয়ার পরে, স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল তারা। সেই সময়েই কারাকোট্টাই সরকারি হায়ার সেকেন্ডারি সকলের কাছে একটি দ্রুতগামী গাড়ি তাদের ধাক্কা মারে। জানা গিয়েছে, ওই গাড়িটি তাঞ্জাভুর থেকে মান্নারগুডির দিকে যাচ্ছিল। গাড়ির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখনই […]

Home

সবুজ-মেরুনে যোগদান করে কী বললেন জেলজোকোভিক?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত মে মাসের মাঝামাঝি সময় শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে শেষ পর্যন্ত খেতাব জয়ের সুযোগ ছিল দুই প্রধানের কাছে। যদিও খেতাব জয়ের ধারা বজায় রাখা সম্ভব হয়নি মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের পক্ষে। গোল পার্থক্যের ভিত্তিতে ট্রফি জয় করে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে সেই হতাশা কাটিয়ে এবার আসন্ন ফুটবল সিজনে ফের […]

Home

‘বিদ্বেষমূলক পতাকা বা স্লোগান উঠলেই খেলা বন্ধ’, বিশ্বকাপে নামার আগে কড়া বার্তা ইরানের

আমেরিকার সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে থাকায় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে তাদের তিনটি গ্রুপ ম্যাচই আমেরিকায় খেলার কথা। তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। তবে মেক্সিকোয় বেসক্যাম্প সরিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত ইরান। এমন আবহে বড় ঘোষণা করলেন আহমাদ দোনিয়ামালি। ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি, বিশ্বকাপে ইরানের […]

Home

CID summoned Abhishek Banerjee: জিজ্ঞাসাবাদে অসযোগিতা? ১৪ তারিখ ফের অভিষেককে তলব CID-র | Abhishek Banerjee summoned again by the CID for the 14th in connection with the signature forgery case

কলকাতা: ১১.২৮ মিনিটে ভাবনীভবন থেকে বেরিয়ে সোজা ধরেছিলেন কালীঘাটের রাস্তা। চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এরইমধ্যে এল নতুন খবর। অভিষেককে টানা সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদেও সন্তুষ্ট নন সিআইডি-র তদন্তকারীরা। সে কারণেই আগামী ১৪ তারিখ বেলা ১২টার সময় ফের তাঁকে তলব করেছে সিআইডি।  সই জালিয়াতি কাণ্ডে এর আগে তিন তিনবার অভিষেককে ডেকে পাঠিয়েছিল সিআইডি। হাজিরা দেননি […]

Home

১৪ ছক্কায় ইতিহাস গড়লেন করণ লাল, কাঁপল বেঙ্গল টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক, কলকাতা: বেঙ্গল টি-টোয়েন্টি লিগে (Bengal T20) ব্যাট হাতে এক অসাধারণ প্রদর্শন করলেন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের তারকা ক্রিকেটার করণ লাল। তাঁর ঝোড়ো ইনিংসের সৌজন্যে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে বিশাল স্কোর দাঁড় করাল শিলিগুড়ি। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩১ রান তোলে স্ট্রাইকার্স। আর সেই রানপাহাড় গড়ার মূল কারিগর ছিলেন করণ, যিনি […]

Home

বিশ্বকাপ শুরুর দিনেই হচ্ছে না বিশ্বযুদ্ধের সূচনা! শেষ মুহূর্তে বড় ‘পাল্টি’ ট্রাম্পের, শান্তি আসছে?

শেষ মুহূর্তে হামলার বদলে শান্তি ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপরে নতুন করে হামলার পরিকল্পনা তিনি বাতিল করেছেন। কারণ, শান্তি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে এবং চুক্তির শর্ত তারা মেনে নিয়েছে। শুধু তারাই নয়, আমেরিকা, ইজ়রায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, তুরস্ক, পাকিস্তান বাহারিন, কুয়েত, জর্ডন এবং মিশর-সহ সব পক্ষই এই […]

Home

বিশ্বকাপের আগেই ইরানকে ঘিরে বিতর্ক, লস অ্যাঞ্জেলসে তীব্র বিক্ষোভ

স্পোর্টস ডেস্ক, কলকাতা: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু (FIFA World Cup) হওয়ার মুখে নতুন এক বিতর্ক ঘিরে ফেলেছে ইরানকে। মাঠে নামার আগেই দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন একদল ইরানি-আমেরিকান মানবাধিকারকর্মী, প্রবাসী নাগরিক এবং প্রাক্তন ফুটবলার। তাঁদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও ইরানকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত নয়। এই দাবিকে সামনে রেখে সম্প্রতি লস […]

Home

Smart Electric Meter: স্মার্ট ইলেকট্রিক মিটার নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, কী বলা হচ্ছে? | New state guidelines on smart electric meters, what do they saying

কলকাতা: বিদ্যুতের অপচয় রুখতে তৎপর সরকার। এবার রাজ্যের সরকারি দফতরগুলিতে বিদ্যুতের অপচয় রুখতে স্মার্ট প্রি-পেইড মিটার বসানোর কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড (WBSEDCL)। পুরনো পোস্ট-পেইড ব্যবস্থা থেকে নতুন প্রি-পেইড ব্যবস্থায় রূপান্তরের সময় বিল জমার পাশাপাশি অন্যান্য বিষয়ে বেশ কিছু বদল আসতে চলেছে। এই পরিবর্তনের সময় বকেয়া বিদ্যুৎ বিল কীভাবে মেটানো হবে, […]

Home

এমি থেকে ন্যুয়ের, বিশ্বকাপে ফোকাসে থাকবেন কোন কোন গোলকিপার?

১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনাল্দোদের মতো তারকা ফুটবলারদের এটাই শেষ বিশ্বকাপ। তাই স্বাভাবিক ভাবেই নজর থাকবেন তাঁরা। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন গোলকিপাররাও। ইতিহাস বলছে, অনেক সময় বিশ্বকাপজয়ী দলের সাফল্যের পেছনে গোলকিপারদের অবদানই সবচেয়ে বড় হয়ে ওঠে। এ বারও বিশ্বের সেরা কয়েকজন […]

Home

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সময়ের মধ্যেই এ দিন গাড়িতে করে ভবানী ভবনে পৌঁছন অভিষেক। তার পর থেকে টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ভবানী ভবনের ভিতরে ছিলেন তিনি। শেষ পর্যন্ত রাত সাড়ে ১১টা নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে আসেন। তার পরে গাড়িতে করে সোজা বেরিয়ে যান […]