‘বিদ্বেষমূলক পতাকা বা স্লোগান উঠলেই খেলা বন্ধ’, বিশ্বকাপে নামার আগে কড়া বার্তা ইরানের
আমেরিকার সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে থাকায় বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে তাদের তিনটি গ্রুপ ম্যাচই আমেরিকায় খেলার কথা। তাই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। তবে মেক্সিকোয় বেসক্যাম্প সরিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত ইরান। এমন আবহে বড় ঘোষণা করলেন আহমাদ দোনিয়ামালি।
ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেছেন, ‘আমরা ফিফাকে জানিয়েছি, বিশ্বকাপে ইরানের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে যদি অনুমোদনহীন পতাকা (Unauthorised Flag) আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে কোনও স্লোগান দেওয়া হয়, তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধ করার দায়িত্ব নেবেন।’