কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সিবিআইয়ের (CBI) একটি চার্জশিটকে হাতিয়ার করেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করা হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে খবর। ওই চার্জশিটে (CBI Chargsheet) উল্লেখ রয়েছে, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকা তোলার ছক কষেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। আর সেই টাকার ভাগে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। […]