সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। তিনি ঐতিহ্যবাহী শাড়ি পরিহিত অবস্থায় মাইকেল জ্যাকসনের আদলে চমৎকার সব নাচের মুদ্রা প্রদর্শন করে দক্ষতা, ভারসাম্য ও সৃজনশীলতার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে কোমল কুমারী নামে ওই মহিলাকে মাইকেল জ্যাকসনের অত্যন্ত জনপ্রিয় গান ‘বিলি জিন’-এর তালে নাচতে দেখা গিয়েছে। Source link