June 2026 - Page 278 of 590 - 24 Ghanta Bangla News
Home

বাল্যবিবাহ নিয়ে তৃণমূল সরকার কিছুই করেনি, নালিশ কাকলির

এই সময়, নয়াদিল্লি: বাল্যবিবাহের হার বাংলায় সব চেয়ে বেশি, তা সত্ত্বেও রাজ্যের পূর্বতন তৃণমূল সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ আনলেন এনসিপিআই–তে যোগ দেওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষদস্তিদার। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, ১৮ বছরের কমবয়সি মেয়েদের বিয়ের হারের নিরিখে দেশের মধ্যে বাংলা শীর্ষে— রাজ্যে বাল্যবিবাহের হার ৬.৩ শতাংশ, […]

Home

‘চাই না পাক–শাসন, শরিফ–মুনির দূর হটো’, গর্জে উঠল পিওকে

এই দু’জন বক্তব্য রাখার সময় থেকেই পাক সরকার ও সেনা-বিরোধী স্লোগানে গর্জে ওঠেন বিক্ষোভকারীরা। তাঁদের সেই ক্ষোভের সুরে সুর মিলিয়ে জেএএসি-র অন্যতম শীর্ষ নেতা খোয়াজা মেহরান বলেন, ‘আমরা প্রাণ দিতে প্রস্তুত। অতএব আমাদের দমন করার চেষ্টা হলে, তা আত্মঘাতী সিদ্ধান্তের সামিল হবে।’ এর পরেই পাক সেনার সর্বাধিনায়ক আসিম মুনিরকে সরাসরি নিশানা করে তিনি বলেন, ‘এই […]

Home

বিধানসভার বৈঠকে ঋতব্রতরা, সর্বদলে ডাক পেলেন না মমতাপন্থীরা

ইতিমধ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে যুক্তি ও পাল্টা যুক্তির লড়াই শুরু হয়েছে। একই দলের দু’টি পক্ষ থেকে দু’জনের নাম বিরোধী দলনেতা করার জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি কি নিজেই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, নাকি বিধানসভা ডেকে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন— এই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তাঁর প্রশ্ন, ‘যে দিন বিরোধী দলনেতার […]

Home

উপনিষদকে স্লোভাক ভাষায় আনতে লেগেছে পাঁচ বছর, জানালেন গবেষক

ভারতীয় দর্শনের অমূল্য গ্রন্থ উপনিষদের স্লোভাক অনুবাদ সম্পূর্ণ করতে প্রায় পাঁচ বছর সময় নিয়েছেন গবেষক রবার্ট গাফরিক। ব্রাতিস্লাভা, স্লোভাকিয়া: ভারতীয় দর্শন ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ থেকেই সংস্কৃত সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ ‘উপনিষদ’ (Upanishads)৷ স্লোভাক ভাষায় ‘উপনিষদ’ অনুবাদ করেছেন স্লোভাক একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড লিটারেচারের পরিচালক রবার্ট গাফরিক। তাঁর এই দীর্ঘ গবেষণা ও […]

Home

ভারতের পর্যটন অর্থনীতির নতুন গ্রোথ ইঞ্জিন হতে চলেছে উত্তর-পূর্ব

প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও হস্তশিল্পের টানে উত্তর-পূর্বাঞ্চল আগামী দিনে দেশের পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হবে বলে দাবি কেন্দ্রের। নয়াদিল্লি: ভারতের পর্যটন শিল্পের ভবিষ্যৎ বিকাশে উত্তর-পূর্বাঞ্চল (North east India) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁর মতে, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং বৈচিত্র্যময় জীবনধারার কারণে উত্তর-পূর্ব […]

Home

ইনস্টাগ্রামে প্রেম থেকে লিভ-ইন, বচসার জেরে সঙ্গিনীকে গলা টিপে খুনের অভিযোগে গ্রেপ্তার যুবক

এর পরেই শরতের খোঁজে শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের নেপথ্যে শুধুই পারিবারিক অশান্তি ছিল, নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, ঘটনার আগে-পরে শরতের গতিবিধি এবং দু’জনের মধ্যে ঠিক কী নিয়ে বিবাদ হয়েছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছে পুলিশ। তদন্ত এখনও চলছে। Source […]

Home

ফোন বন্ধ ৬ সাংসদের, উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা! ‘অপারেশন টাইগার’ ঘিরে তোলপাড় মহারাষ্ট্র

উদ্ধব শিবিরের সঞ্জয় দিনা পাটিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাটিল অষ্টিকার, ওমরাজে নিম্বালকর, ভাউসাহেব ওয়াকচৌরে এবং সঞ্জয় যাদব একনাথ শিন্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে সূত্রের দাবি। তাঁদের সঙ্গে রাজাভাউ ওয়াজেও ওই দলে যোগ দিতে পারেন বলে জল্পনা চলছে। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। কিন্তু জল্পনা উস্কে দিয়েছেন মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী তথা শিবসেনা (একনাথ শিবির) […]

Home

গোল পেলেন সেনেগালের তরুণ তুর্কি, যদিও শেষ হাসি হাসল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ মঞ্চে ফের আলোচনায় ফরাসি তারকা। সেনেগালের বিরুদ্ধে দুর্দান্ত গোল করে ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ (FIFA World Cup) মঞ্চে ফের আলোচনায় ফরাসি তারকা।(বিস্তারিত আসছে) Source link

Home

পানীয় জল না পেয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ বাসিন্দাদের

এলাকায় বসানো হয়েছে পানীয় জলের পাইপ। তা দিয়ে জল আসে না। বাসিন্দাদের দাবি, তাঁদের কাছ থেকে অবৈধ ভাবে কর আদায় করেছে পঞ্চায়েত। তার পরেও তাঁরা পরিষেবা থেকে বঞ্চিত। এই অভিযোগ তুলে,মঙ্গলবার, বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের মেমারির বাগিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা কিস্কু ও উপপ্রধান জামাল মল্লিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। বাসিন্দাদের অভিযোগ কার্যত […]

Home

সন হিউং-মিনকে অপমান, প্রতিবাদে বয়কটের পথে দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা, বিশ্বকাপে নয়া বিতর্ক

কী জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন? এই ঘটনায় নড়েচড়ে বসেছে KFA। কয়েকজন সাংবাদিকের করা ‘অনুচিত মন্তব্য’-র জন্য দুঃখপ্রকাশ করে জানায়, দলকে বড় ধাক্কা দিয়েছে এই ঘটনা। একই সঙ্গে তারা জোর দিয়ে বলে, ‘খবর লেখার সময়ে প্লেয়ারদের যোগ্য সম্মান দেওয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’ তাই সংবাদমাধ্যমগুলিকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়ার আহ্বানও জানিয়েছে তারা। এই ঘটনা নিয়েই […]