প্রথা মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব - 24 Ghanta Bangla News
Home

প্রথা মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হলো জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব

Spread the love

তমলুকের ঐতিহাসিক মহাপ্রভু মন্দিরে এ বার বিশেষ আকর্ষণ ছিল পুরী থেকে আনা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রথমবার স্নানযাত্রার আয়োজন। সকাল ৭টা নাগাদ মূল বেদি থেকে তিন বিগ্রহকে স্নানবেদিতে আনা হয়। সেখানে তিন মণ দুধ, এক মণ দই, ২৫ কেজি চিনি, ১১ কেজি ঘি, ৫ কেজি মধু, ১০৮টি ডাবের জল, ২১ তীর্থের জল, রাধাকুণ্ড-সহ পঞ্চামৃত, পঞ্চগব্য এবং ১০৮ কলস জল দিয়ে মহাস্নান সম্পন্ন হয়। স্নানের পর জগন্নাথ ও বলরামকে গজবেশে এবং সুভদ্রাকে কুমারী বেশে সজ্জিত করা হয়। পরে মহারতি ও অন্নভোগের আয়োজন করা হয়। স্কন্দপুরাণে জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম্যে বলা আছে, ‘ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শনে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায়।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *