TMC Party Office: তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিজেপি নেতাদের নামের তালিকা, চাঞ্চল্য | List of BJP Leaders Recovered from TMC Party Office in West Midnapore, Political Row Erupts
মেদিনীপুর: তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিজেপি নেতাদের নামের তালিকা। পশ্চিম মেদিনীপুর জেলার খণ্ডরুই গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস থেকে কয়েকজন বিজেপি নেতার নাম-সম্বলিত একটি তালিকা উদ্ধারের অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি-র অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ওই ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বা খুনের পরিকল্পনার উদ্দেশ্যেই এই তালিকা তৈরি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তালিকায় বিজেপি নেতা মানস ভুঁইঞার পাশাপাশি রাখেশ হাতি, কিংকর মান্না, সৌমিত্র গিরি, কৌশিক দাস, নরেন্দ্র সাউ, অলোক পণ্ডা এবং স্নেহাশিস বারিকের নাম রয়েছে।
জানা যাচ্ছে, তাঁরা প্রত্যেকেই দাঁতন বিধানসভার বিজেপি নেতৃত্ব ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।