‘টার্মিনাল আইলাইটিস’ কী? কেন হয় এই রোগ, এখন কেমন আছেন জেসমিন ভাসিন? - 24 Ghanta Bangla News
Home

‘টার্মিনাল আইলাইটিস’ কী? কেন হয় এই রোগ, এখন কেমন আছেন জেসমিন ভাসিন?

Spread the love

‘টার্মিনাল আইলাইটিস’ কেন হয়?

অনেকেই মনে করেন টার্মিনাল আইলাইটিস মানেই তা অন্ত্রের একটি দীর্ঘমেয়াদী রোগ। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ক্রোনস ডিজ়িজ়’ (Crohn’s Disease) বলা হয়। তবে এটি সবসময় অন্ত্রের ওই রোগের কারণে হয় না। এর নেপথ্যে অন্যান্য অনেক কারণ থাকতে পারে।

১. ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন: সালমোনেল্লা (Salmonella), ইয়ারসিনিয়া বা ক্যাম্পাইলোব্যাক্টারের মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হতে পারে।

২. অন্ত্রের যক্ষ্মা: যক্ষ্মার নাম শুনলে প্রথমে ফুসফুসের কথা মাথায় আসে। তবে ভারতের মতো দেশে অন্ত্রের টিবি বা যক্ষ্মা অত্যন্ত সাধারণ একটি বিষয়। এই রোগে আক্রান্ত হলে লক্ষণগুলো অবিকল ক্রোনস ডিজ়িজ়ের মতোই দেখায়।

৩. ওষুধের অপব্যবহার (NSAIDs): চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খেলে অন্ত্রের এই অংশে ক্ষত তৈরি হয়।

৪. রক্ত সঞ্চালনের অভাব: কোনও কারণে অন্ত্রের ওই অংশে রক্ত সরবরাহ কমে গেলেও সমস্যা দেখা দিতে পারে।

৫. অটোইমিউন ডিসঅর্ডার: শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত অন্ত্রের কোষকে আক্রমণ করলেও সংক্রমণ হতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *