‘এখনও বিপদ কাটেনি...’, কঠিন অসুখে আক্রান্ত জসমীন, দুবাই থেকে ফিরেই কী জানালেন অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

‘এখনও বিপদ কাটেনি…’, কঠিন অসুখে আক্রান্ত জসমীন, দুবাই থেকে ফিরেই কী জানালেন অভিনেত্রী?

Spread the love

জন্মদিনেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে ‘বিগ বস ১৪’ খ্যাত তারকা জসমীন ভাসিনকে। দুবাই সফরে গিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন তিনি। গুরুতর অসুস্থ অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তিও করাতে হয়েছিল জসমীনকে। বয়ফ্রেন্ড অলি গনির সঙ্গে বিশেষ দিন উদযাপনে দুবাই গিয়েছিলেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে তাঁর? এখন কেমন আছেন জসমীন?

ইনফেকশন রয়েছে জসমীনের শরীরে

Jasmin Bhasin Photo
জসমীন ভাসিন

চিকিৎসকেরা জানিয়েছেন, টার্মিনাল ইলিআইটিস নামক অন্ত্রের রোগে আক্রান্ত জসমীন। ইনফেকশনও রয়েছে শরীরে। শুধু তাই নয়, প্রাথমিক চিকিৎসা হলে, জসমীনের শারীরিক অবস্থা এখনও বেশ উদ্বেগজনক বলে জানা গিয়েছে।

চিকিৎসকের কড়া নির্দেশ

Jasmin Bhasin With Aly Photo
জসমীন ভাসিন ও অরি

তবে এই মুহূর্তে দুবাই থেকে দেশে ফিরতে তাঁকে বারণ করেছিলেন চিকিৎসকেরা। ফলে বারণ সত্ত্বেও নিজের ঝুঁকিতেই সোমবার ভারতে ফিরে আসেন জসমীন। দেশে ফিরে বিমানবন্দর থেকেই ভিডিয়ো বার্তায় শারীরিক অবস্থার আপডেটও দিয়েছেন তিনি।

বিমানযাত্রার ছাড়পত্রও দেওয়া হয়নি

Jasmin Bhasin Photo
জসমীন ভাসিন

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তায় জেসমীন জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে হাসপাতাল থেকে তাঁকে বিমানযাত্রার ছাড়পত্রও দেওয়া হয়নি। নিজের রিস্কেই খানিক ফিরেছেন দেশে।

মেলেনি ‘ফিট টু ফ্লাই’ সার্টিফিকেট

Jasmin Bhasin Photo
জসমীন ভাসিন

ভক্তদের দুশ্চিন্তার কথা ভেবে সকলকে আশ্বস্ত করে জসমীন বলেন, ‘আপনাদের অনেকেই আমার শরীর নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। এবং সকলেই হেলথ আপডেট চেয়েছেন। সত্যি বলতে, ওখানকার হাসপাতাল থেকে আমাকে ‘ফিট টু ফ্লাই’ সার্টিফিকেট দেওয়া হয়নি, কারণ আমি সুস্থ নই পুরোপুরি।’

স্থিতিশীল রাখার চেষ্টা

Jasmin Bhasin Photo
জসমীন ভাসিন

তবে দেশে ফিরেই দুবাইয়ের হাসপাতালের ডাক্তার, স্টাফ এবং চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন জসমীন। অভিনেত্রী বলেন, ‘আমি ওঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু নিজের দেশ, নিজের বাড়ি তো আলাদাই হয়। ইনজেকশন দিয়ে কোনও মতে আমার শরীরটাকে একটু স্থিতিশীল করা হয়েছে, যাতে আমি ট্রাভেল করতে পারি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *