১০৮ কলসির জলে মহা অভিষেক, পুরী থেকে মাহেশ, মহা সাড়ম্বরে পালিত হলো স্নানযাত্রা, দেখুন ছবি
পুরীতে এ দিন মহা সাড়ম্বরে পালিত হয় স্নানযাত্রা। ১০৮ কলসি জল ঢেলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। স্নানের পর জগন্নাথ এবং বলরামকে গজসাজে সাজানো হয়। ভক্তদের ঢল নামে পুরীর মন্দির প্রাঙ্গনে। প্রচলিত বিশ্বাস, এই স্নান যাত্রা দেখলে সব পাপ, মলিনতা ধুয়ে যায়।