মেসির জন্য ‘যুদ্ধে যেতেও তৈরি’ আর্জেন্তিনা, রোনাল্দো কি পর্তুগালের বোঝা?
৪১ বছর বয়সি ক্রিস্তিয়ানো রোনাল্দোকে আলাদা গুরুত্ব দিতেই নারাজ পর্তুগালের(Potugal Football Team) ফুটবলাররা। সেখানে ৯০ মিনিট ধরে দাপট না দেখালেও মেসির জন্য বাড়তি পরিশ্রম করতে একটুও আপত্তি নেই আর্জেন্তিনা দলের। কোচ লিওনেল স্কালোনিও জানালেন, মেসি এখন যাঁদের সঙ্গে খেলছেন এই দলে, তাঁরা নিজেদের সবটা উজাড় করে দিতে প্রস্তুত মেসির জন্য।
সতীর্থরা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন, মেসির সাফল্যের জন্য যা করার দরকার, তারা তাই করবেন। মিডফিল্ডার রদ্রিগো দে পল স্পষ্ট বলে দেন, ‘লিও যদি চায়, ওর জন্য যুদ্ধে যেতেও তৈরি আমরা।’